বিপুল ভোটে সংসদ নির্বাচনে জয়ী আইইবি প্রেসিডেন্ট

৭ জানুয়ারি, ২০২৪ ২১:৩২  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট, প্রকৌশলী মো. আবদুস সবুর৷ জাতীয় সংসদীয় আসন কুমিল্লা-১ (দাউদকান্দি তিতাস) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী ঈগল প্রার্থীর চেয়ে এক লাখ ৩৬ হাজার ৬৫ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

কুমিল্লা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৫২০। এর মধ্যে প্রকৌশলী সবুর পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৭৩৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।

প্রসঙ্গত, রবিবার(৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় দাউদকান্দি উপজেলার হাসানপুরে সংবাদ সম্মেলন করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পাটির মনোনীত লাঙল প্রতীকের প্রাথী আমির হোসেন ভুইঁয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন।